মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বার্তা নিয়ে গাংনীতে ভূমিমেলা মেহেরপুরে iphone 16 Pro Maxসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার গাংনীতে বোমা সদৃশ বস্তু, হুমকি চিরকুটের আতঙ্ক যেন থামছেই না

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৯ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে আমিরুল ইসলাম (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (০৩ ফেব্রুয়ারী) সকাল দশটার দিকে উপজেলার ধানখোলা ইউনিয়নের জালশুকা গ্রামের উত্তর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। আমিরুল ইসলাম চান্দামারী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এবং জালশুকা গ্রামের ইয়াজউদ্দিনের পালিত পুত্র।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফারুক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ধানখোলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য হাবিবুল বাশার জানান, আমিরুল ইসলাম শনিবার (০৩ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে বাড়ির পাশের মাঠে ধান লাগানোর জন্য বৈদ্যুতিক পাম্পের সুইচ দিতে গিয়ে অসাবধানতাবশতঃ বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের মৃত্যুর সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo