শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪৪ বার পঠিত

মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী ইছাখালী মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় রমজান আলী (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারী) রাত ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রমজান আলী সদর উপজেলার ইছাখালী গ্রামের মৃত ফরমান আলীর ছেলে। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আসিফ আহমেদ (২২) গুরুতর আহত হয়েছেন। আসিফ একই উপজেলার হরিরামপুর গ্রামের আসানুর আলীর ছেলে।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী মাসুদ রানা জানান, নিহত রমজান আলী ইছাখালী মোড়ের একটি ফার্মেসী থেকে ওষুধ কিনে বাড়ি যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এসময় হরিরামপুর- মেহেরপুর সড়কে দ্রুতগামী একটি পালসার মোটরসাইকেলের চলক নিয়ন্ত্রণ হারিয়ে রমজান আলীকে ধাক্কা দিয়ে দুজনেই রাস্তার উপরে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর একটি টিম ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রমজান আলীকে মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেল চালক আসিফ আহমেদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় নিহত রমজান আলীর মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo