বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন

গাংনীতে ট্রলি থেকে পড়ে শিশুর মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৩৪৭ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মাটিবাহী ট্রলি (শ্যালাে ইঞ্জিন চালিত যানবাহন)  গাড়ী থেকে পড়ে সোহাগ হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সােহাগ গাংনী পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড চৌগাছা গ্রামের ঘােনাপাড়ার গোলাম হোসেনের ছেলে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ আব্দুল্লাহ আল মারুফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

গাংনী পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সামিউল ইসলাম জানান, চৌগাছা গ্রামের ঘোনাপাড়ার মসজিদের পাশ থেকে ট্রলিতে করে মাটি নিয়ে গ্রামের দিকে যাচ্ছিল। এ সময় সোহাগসহ কয়েকজন শিশু দৌড়ে গিয়ে ট্রলি ভর্তি মাটির ওপর চেপে বসে। ট্রলিটি একটি সজনে গাছের নিচ দিয়ে যাওয়ার সময় সোহাগ ট্রলির ওপর থেকে লাফিয়ে সজনে গাছের পাতা ছিঁড়তে যায়। এসময় অসাবধানতাবশত গাড়ির পাশে থাকা লোহার ওপর আছড়ে পড়ে গুরুতর আহত হয় সোহাগ।

পথচারীরা সোহাগকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল মারুফ তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, ট্রলি চাপায় এক শিশুর মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo