রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

মুজিবনগরে জাল ভোটের অপরাধে তিনজনের জেল জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৮ মে, ২০২৪
  • ২৭৮ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগরে জাল ভোট দেয়ার অপরাধে উপজেলা নির্বাচনের দুটি কেন্দ্র থেকে তিন জন ব্যক্তিকে জেল জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৮ মে) বিকেলে বাগোয়ান প্রাথমিক বিদ্যালয় ও বিশ্বনাথপুর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পৃথক ভ্রাম্যমাণ আদালত এই দন্ডাদেশ দেয়। ‌

উপজেলার বাগোয়ান ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত গাংনী উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম এবং বিশ্বনাথপুর ভোট কেন্দ্রে মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাদাত রত্ন এ তথ্য নিশ্চিত করেছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জাল ভোট দেয়ার অপরাধে বাগোয়ান ভোট কেন্দ্র থেকে ঋত্বিক ও বাবুল নামের দুজন ব্যক্তিকে আটক করা হয়। একই অপরাধে বিশ্বনাথপুর ভোটকেন্দ্র থেকে আটক করা হয় মাহফুজ হোসেন নামের অপর এক ব্যক্তিকে।

আটককৃতরা তাদের দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দন্ডবিধির ১৮৬০ এর ১৭১ চ ধারায় দোষী সাব্যস্ত করে দণ্ড ঘোষণা করেন। এর মধ্যে ঋত্বিককে ১ মাসের কারাদণ্ড। বাবুল শেখকে ১০ হাজার টাকা ও মাহফুজ হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অর্থদণ্ড আদায় করে বাবুল শেখ ও মাহফুজ হোসেনকে মুক্তি দেয়া হয়েছে এবং এক মাসের দণ্ডপ্রাপ্ত ঋত্বিককে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসান শামীম। ‌

এ সময় উক্ত ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo