রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

গাংনীতে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২৬৩ বার পঠিত

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে  নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী গাংনী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন। সোমবার (১৩ মে) বেলা ১১ টার দিকে স্থানীয় সাংবাদিক ও নেতাকর্মীদের উপস্থিতিতে তার গাংনী বাজারস্থ রাজনৈতিক কার্যালয় হতে দলীয় ঐক্যের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল মার্কা প্রতীকের মোশাররফ হোসেন তার লিখিত বক্তব্যে বলেছেন সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক কারণে তিনি ভোটের লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন। এই নির্বাচনে যে সমস্ত নেতাকর্মী ও সমর্থক ভাই ও বোনেরা আমাকে বিভিন্নভাবে সমর্থন দিয়ে আসছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ প্রকাশ করছি, পাশাপাশি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য আপনারা যে কষ্ট পেয়েছেন তার জন্য আপনাদের নিকট ক্ষমা প্রার্থনা করছি।

তিনি আরো বলেন আমি আপনাদের সাথে ছিলাম আগামীতেও একসাথে সকল গণতান্ত্রিক লড়াই সংগ্রামে থাকবো ইনশাল্লাহ। আমি আশা করছি এবারের নির্বাচন উৎসবমুখর হবে আপনারা ২১ মে ভোটকেন্দ্রের যাবেন এবং পছন্দের প্রার্থীকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আগামী দিনের প্রতিনিধি নির্বাচন করবেন।

এ সময় উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হাজী শফি কামাল পলাশ, ষোলটাকা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও ষোলটাকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার পাশা, আওয়ামী যুবলীগের সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গাংনী উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা মোশাররফ হোসেনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে বলেন বর্তমানে নির্বাচন থেকে সরে যাওয়ার কোন সুযোগ নেই। নির্বাচন থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হয়ে গেছে। আসন্ন ২১ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে প্রত্যেকের জন্যই ব্যালট পেপার তৈরি হবে।

উল্লেখ্য, একই কারণ উল্লেখ করে রোববার (১২ মে) বিকেলে দোয়াত কলম মার্কা প্রতীকের লাইলা আরজুমান বানু শিলা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo