শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২ গাংনীতে রাতে বাড়ির দরজা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক গাংনীতে গরুবাহী ‘লাটাহাম্বা’ উল্টে গরু ব্যবসায়ী নিহত, আহত ১০ গাংনীতে ডাক কর্মচারীদের সমাবেশ: ২৩ হাজার পরিবারের বাঁচার দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৬৫৬ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ শে মার্চ গণহত্যা দিবস এবং ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক। এ সময় গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী, গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সামাজিক সংগঠনের সদস্য, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসগুলো যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি তুলে ধরে বক্তব্য দেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo