শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২ গাংনীতে রাতে বাড়ির দরজা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক গাংনীতে গরুবাহী ‘লাটাহাম্বা’ উল্টে গরু ব্যবসায়ী নিহত, আহত ১০ গাংনীতে ডাক কর্মচারীদের সমাবেশ: ২৩ হাজার পরিবারের বাঁচার দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি

গাংনীতে র‍্যাবের অভিযানে ৫ কেজি গাঁজাসহ আটক ১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৬ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ৫ কেজি গাঁজাসহ মহিদুল ইসলাম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে  মেহেরপুর সিপিসি-৩ র‍্যাব-১২ কোম্পানির সদস্যরা।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি বাসস্ট্যান্ড গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। আটক মহিদুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের বরকত আলীর ছেলে।

মেহেরপুর সিপিসি-৩ র‍্যাব-১২ সহকারী পুলিশ সুপার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এনামুল হক বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি বাসস্ট্যান্ড গোল চত্বর এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের জন্য এক ব্যক্তি অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান শুরু করে।

অভিযানে একটি স্কুল ব্যাগে হলুদ স্কচটেপ দিয়ে মোড়ানো ৫ টি পোঁটলায় ৫ কেজি গাঁজাসহ মহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক মহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় মাদক ক্রয় বিক্রয় করে আসছে বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

আটক মাদক কারবারী মহিদুল ইসলামের বিরুদ্ধে‌ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় নিয়মিত মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo