মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বার্তা নিয়ে গাংনীতে ভূমিমেলা

গাংনীতে ৪ কেজি গাঁজাসহ আটক-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ২৫৬ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের একাধিক টিমের সদস্যরা। রোববার (০৫ জানুয়ারী ) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার সাহারবাটি- গাড়াডোব সড়কের মিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রুইতনপুর গ্রামের সর্দার পাড়ার বাবর আলীর ছেলে ছেলে মতিয়ার রহমান (৪০) ও মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে লিটন হোসেন (৩০)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মিজানুর রহমান সোমবার (০৬ জানুয়ারী) দুপুরের দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (০৫ জানুয়ারী) রাত সাড়ে ৯ টার দিকে দিকে মেহেরপুর জেলার গাংনী থানাধীন সাহারবাটি- গাড়াডোব সড়কের রাইসমিল এলাকায় তিন বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি হিরো হোন্ডা স্প্লেন্ডার মোটরসাইকেলে অভিনব কায়দায় বহন করা একটি প্লাস্টিক প্যাকেটে স্কস টেপ দিয়ে মোড়ানো ৪ কেজি গাঁজাসহ মতিয়ার রহমান ও লিটন হোসেন নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় মাদক কাজে ব্যবহৃত একটি হিরো হোন্ডা স্প্লেন্ডার মোটরসাইকেল ও একটি মোবাইল জব্দ করা হয়।

এ সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদ্দাম হোসেনসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সোমবার (০৬ জানুয়ারী) দুপুরে গাংনী থানা পুলিশের মাধ্যমে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়াসহ উদ্ধারকৃত আলামত মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo