রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

গাংনীতে হোমিও চিকিৎসক আটক; সহস্রাধিক বোতল অ্যালকোহল উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৬৬১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে নিলুফার ইয়াসমিন নামের এক নারী হোমিও চিকিৎসককে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় তার দেখানো মতে ১ হাজার ১২২ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়েছে। আটক নিলুফার ইয়াসমিন উপজেলার গাঁড়াডোব গ্রামের মৃত হাফিজ উদ্দীনের মেয়ে।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় হাফিজ হোমিও হলে এ ঘটনা ঘটে।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, গাংনী বাসস্ট্যান্ড এলাকায় জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় হাফিজ হোমিও হলে অ্যালকোহল বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় হোমিও চিকিৎসক নিলুফার ইয়াসমিনের দেওয়া তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়ির রান্নাঘর ও পরিত্যক্ত খড়ির ঘর থেকে ১ হাজার ১২২ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়।

আটক নিলুফার ইয়াসমিন ও জব্দকৃত অ্যালকোহল বোতলগুলো গাংনী থানায় প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

অভিযান কালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান, ২৭ আর্টিলারি রেজিমেন্টের  সার্জেন্ট ফারুক হোসেনসহ তার একটি টিমের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান প্রশাসনের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo