রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মেহেরপুরে দোয়া মাহফিল

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৭৮৪ বার পঠিত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মেহেরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে শহীদ ড. শামসুজ্জোহা পার্কে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হন এবং সেখানে গণজমায়েত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পৌর বিএনপি’র সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও মেহেরপুর ও মুজিবনগর ধানের শীষের মনোনীত প্রার্থী মাসুদ অরুণ।

সংক্ষিপ্ত বক্তব্যে মাসুদ অরুণ বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। এ লড়াইয়ের পথে বহু সহযোদ্ধা জীবন দিয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন এবং এখনো চিকিৎসাধীন। গণতন্ত্রের মা, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ।

তিনি আরও বলেন, বিগত স্বৈরাচারী হাসিনা সরকার তাকে উন্নত চিকিৎসার সুযোগ দেয়নি, বিদেশে নেওয়ার অনুমতিও দেয়নি। মিথ্যা মামলায় আটকে রেখে তাকে নির্যাতিত করা হয়েছে। তবুও তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আপসহীন সংগ্রাম চালিয়ে গেছেন। মৃত্যুর দ্বারপ্রান্তেও তিনি ধানের শীষের প্রার্থীদের সুনিশ্চিত বিজয়ের জন্য দিকনির্দেশনা দিয়েছেন।

মাসুদ অরুণ বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, শিক্ষা, চিকিৎসা, আবাসন এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বক্তব্য শেষে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল-ফালাহ জামে মসজিদের পেশ ইমাম সিরাজুল ইসলাম।

এ সময় সদর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সাধারণ সম্পাদক ও আমঝুপি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলম, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ও নবনির্বাচিত শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা মহিলা দলের সভানেত্রী সাইজাতুন্নেছা নয়ন, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাবেদ সেনজির, মুজিবনগর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসানসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo