বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা গাংনীতে হার্ডওয়্যার দোকানে আগুন: ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই গাংনীতে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক ২, জব্দ পাখি ভ্যান গাংনীতে আর্জেন্টিনার জয়ে উল্লাস, মেসির হ্যাটট্রিকে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস মাস না পেরুতেই মেহেরপুরে আবারও বোমা আতঙ্ক; গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকি চিরকুট উদ্ধার জামায়াত নেতার উদ্যোগে অসুস্থ আক্কাস আলীকে হুইলচেয়ার প্রদান গাংনীতে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ আহত ১৪ মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন

গাংনীর রুয়েরকান্দিতে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় হেমায়েতপুরের তোকাদ্দেস জখম

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৯১৩ বার পঠিত

বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণে বাধা দেয়ায় আবুল হোসেন ওরফে তোকাদ্দেস (৪৫) নামের একজনকে কোদাল দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আবুল হোসেন ওরফে তোকাদ্দেসকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তোকাদ্দেস মেহেরপুরের গাংনী উপজেলার হেমায়েতপুর গ্রামের স্কুলপাড়ার শরিয়ত মন্ডলের ছেলে।

আহত সুত্রে প্রকাশ, দীর্ঘদিন যাবত জমি জমা নিয়ে গ্রামের আনছার আলীর ছেলেদের সাথে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গ্রামে ও স্থানীয় পুলিশ ক্যাম্পে বেশ কয়েকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু আনছার আলীর ছেলেরা বৈঠকের সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকৃতী জানায়। সম্প্রতি ওই জমিতে আনছার আলীর ছেলে জাহাঙ্গির ও আলমগীর পাঁকা ঘর নির্মাণ শুরু করে। এনিয়ে সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও কোন সুরাহা হয়নি।
গেল রোববার জাহাঙ্গির ও তার লোকজন আবারো ঘর নির্মাণ শুরু করে। আবুল হোসেন এ কাজ করতে নিষেধ করে। এতে রাগান্বিত হয়ে জাহাঙ্গির আলমগীরসহ ৮/১০ জন আবুল হোসেনের মাথায় কোদাল দিয়ে আঘাত করে ও বেধড়ক পিটুনী দেয়। আবুল হোসেন মারা গেছে ভেবে তারা একটি চলন্ত ভ্যান গাড়িতে তুলে দেয় বাড়িতে পৌঁছে দেয়ার জন্য।
আবুল হোসেনের পরিবারের লোকজন দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থা গুরুতর হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
গাংনী থানার সেকেন্ড অফিসার এসআই হাবিব জানান, এব্যাপারে আহতর ভাই আমানুল্লাহ বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo