বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী

মেহেরপুরে ডাকাতির ঘটনায় সেনাবাহিনীর অভিযানে আটক ৩

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৮৬৭ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে থানার অদূরে ধানখোলা রোডে বিল্লাল নার্সারির সামনে গণডাকাতির ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর গাংনী আর্মি ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাত ২ টার দিকে অভিযান চালিয়ে উপজেলার তেরাইল গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। বুধবার (৬ আগষ্ট) রাত সাড়ে আটটার দিকে গাংনী আর্মি ক্যাম্প সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলো- গাংনী উপজেলার তেরাইল গ্রামের কুঠিপাড়ার আরজ আলীর ছেলে রুবেল হোসেন (৩২), একই গ্রামের আব্দুর রশিদের ছেলে সোহাগ (২১) ও মুনসার আলীর ছেলে ফিরোজ (৩৪)।

গাংনী আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৯ টার দিকে গাংনী- ধানখোলা আঞ্চলিক সড়কে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির ঘটনায় ১৫-২০ জন পথচারীদের কাছ থেকে হাজার হাজার টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়।

ওই ঘটনার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার তেরাইল গ্রামের কুঠিপাড়ায় অভিযান চালিয়ে রুবেল, সোহাগ ও ফিরোজ নামের তিন ব্যক্তিকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল ও সোহাগ চুরি ডাকাতি ও মাদকের সঙ্গে জড়িত। ইতোপূর্বে তারা একটি ইট বহনকারী লাটাহাম্বা গাড়ি (ভটভটি) চুরি করে তা বগুড়ার রানীর হাটে ১ লক্ষ ৪০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে। রুবেলের নামে গাংনী থানায় একাধিক চুরি ও মাদকের মামলা রয়েছে।

এছাড়াও ফিরোজের বাড়িতে তল্লাশি চালিয়ে ২০০ গ্রাম গাঁজা, গাঁজা বিক্রির সরঞ্জামাদি, দেশীয় অস্ত্র ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo