বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী

গাংনীতে অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬৩ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধে দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গাংনী বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

জরিমানা প্রদানকারী ব্যক্তিরা হলো- গাংনী চাউল পট্টি বাজারের ব্যবসায়ী মনিরুল ইসলাম ও থানা রোডে চাউল ব্যবসায়ী কায়েম উদ্দিন।

অভিযান সূত্রে জানা গেছে, পাট জাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে গাংনী বাজার চাউল পট্টি ও থানা রোড এলাকার একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠানে তদারকি ও অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পাট জাত মোড়কের ব্যবহার না থাকায় দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিককে ম্যান্ডেটরি জুট প্যাকেজিং অ্যাক্ট- ২০১০ এর ৪ ও ১৪ ধারা অনুযায়ী দুই হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন।

গাংনী থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান প্রশাসনের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo