বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী

মেহেরপুরে র‍্যাবের অভিযানে অস্ত্রসহ আটক ১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ০১টি অবৈধ ভারতীয় ওয়ান শুটারগান ও দুইটি কার্তুজসহ সুমন আহমেদ সৌমিক (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর সদস্যরা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে চারটার দিকে উপজেলার কাজিপুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়। সুমন আহমেদ সৌমিক উপজেলার কাজিপুর গ্রামের বাদিয়াপাড়ার তাইজেল হকের ছেলে।

সিপিসি ৩, র‍্যাব ১২ কোম্পানি কমান্ডার ওয়াহিদুজ্জামান শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করে জানান, মেহেরপুরের গাংনী উপজেলাধীন কাজিপুর গ্রামের বাদিয়াপাড়ায় সুমন আহমেদ সৌমিক (৩০) এর দখলে অবৈধ ভারতীয় অস্ত্র রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি ৩, র‍্যাব ১২ এর একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে বাড়ি থেকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার  স্বীকারোক্তি মোতাবেক বাড়ির উত্তর দিকের বাশেঁর বেড়া সংলগ্ন নারিকেল গাছের পাশে রাখা ময়লার স্তুপের ভিতর থেকে একটি ওয়ান সোটার ও দুইটি ১২ বোর শটগান লীডবল কার্তুজ উদ্ধার করা হয়।

আটক সুমন আহমেদ সৌমিক এর বিরুদ্ধে গাংনী থানায় The Arms Act 1878 আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo