বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
ঘোষণা
বালতিতে জমিয়ে রাখা পানিতে ডুবে গাংনীতে ১১ মাসের শিশুর করুণ মৃত্যু গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক

গাংনীতে অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৬০৯ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধে দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে গাংনী বড় বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

জরিমানা প্রদানকারী ব্যক্তিরা হলো- গাংনী বড় বাজারের চাউল ব্যবসায়ী কাবরান আলী ও সালাউদ্দিন।

অভিযান সূত্রে জানা গেছে, পাট জাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে গাংনী বড় বাজার এলাকার একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠানে তদারকি ও অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পাট জাত মোড়কের ব্যবহার না থাকায় দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিককে ম্যান্ডেটরি জুট প্যাকেজিং অ্যাক্ট- ২০১০ এর ৪ ও ১৪ ধারা অনুযায়ী কাবরান ট্রেডার্সে ৫ হাজার টাকা ও সরফ এন্টারপ্রাইজে ৩ হাজার টাকা সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন।

এ সময় মেহেরপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আ.কা.ম হারুন অর রশিদ সহ গাংনী থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান প্রশাসনের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo