রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
ঘোষণা
জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বার্তা নিয়ে গাংনীতে ভূমিমেলা মেহেরপুরে iphone 16 Pro Maxসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

গাংনীতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৬০৬ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের শুরুতে গাংনী পৌরসভার গাংনী-ধানখোলা সড়কের বাম পাশে অবস্থিত দোয়েল ইটভাটার অবৈধ চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পরে উপজেলার ভাটপাড়া গ্রামের স্কুলসংলগ্ন রিপন ইটভাটার ক্লিন ওয়াল ভেঙে ধ্বংস করা হয়। অনুমোদনবিহীনভাবে শিক্ষা প্রতিষ্ঠানের নিকটে ইটভাটা স্থাপনের দায়ে ভাটাটির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। অতঃপর মহিষাখোলা গ্রামে টুস্টার ইটভাটায় ক্লিনওয়াল ভেঙে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা, কৃষিজমি ও আবাসিক এলাকার নিকটবর্তী স্থানে ইটভাটা স্থাপন, অনুমোদন ছাড়া লিগ্যাসি প্রযুক্তি বা ফিক্সড চিমনি ব্যবহারসহ ইটভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ ও ২০১৯ সংশোধনী আইনের বিভিন্ন ধারার লঙ্ঘনের কারণে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পরিবেশ ও মানবস্বাস্থ্য রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ কামাল মেহেদী, পরিদর্শক টিপু সুলতান, বাংলাদেশ সেনাবাহিনীর একটি ইউনিট, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন এবং অভিযানে সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo