সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ঘোষণা
কালিয়া পৌর জাসাস নেতা সোহেল রানা হত্যার বিচার দাবিতে মেহেরপুরে মানববন্ধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী আটক গাংনীর রংমহল সীমান্তে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফের পুশইন চেষ্টা, ৪ জনকে ফিরিয়ে নিল ভারত কুমারখালীতে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জিসানের কৃষকদল নেতার বাড়িতে মিলল ৯৪ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ গাংনীতে পৃথক দুই স্থান থেকে ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘জয় বাংলা’ গাংনীতে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা গাংনীতে আলগামন-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ: নারী ও শিশুসহ আহত ৮ গাংনীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত: ‘শ্রেষ্ঠ সমবায়ী’ সম্মাননা পেলেন তোফায়েল হোসেন ‘নতুন কুড়ি’ কাবাডিতে জাতীয় সেরা ৪০-এ গাংনীর সাফি আল হুদ: পেলেন প্রধানমন্ত্রীর বিশেষ সনদ

গাংনীতে অবৈধ ইটভাটায় অভিযান, এক লক্ষ টাকা জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৭১০ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে এক লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মেহেরপুর–কুষ্টিয়া সড়কের বামন্দি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অফিসের ডান পাশে অবস্থিত মেসার্স আরএফএল ব্রিকস ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে ফিক্সড চিমনি স্থাপন এবং জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের অপরাধে ইটভাটার মালিককে অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বামন্দি এলাকার আরএফএল ব্রিকসের মালিক মুন্ডা গ্রামের ফজলুল হকের ছেলে রাশেদুজ্জামানকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৬/১৬ ধারায় এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবেশ রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে গাংনী থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo