রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর

গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৩০৭ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারত থেকে ৬ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীর দৃঢ় অবস্থানের কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর এই প্রচেষ্টা ব্যর্থ হয়।
বর্তমানে ওই ৬ জন সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশের শূন্যরেখা এলাকায় অবস্থান করছেন। ঘটনার পর শনিবার (৬ জুন ) ভোর থেকে সীমান্তে কঠোর সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি। তেঁতুলবাড়ীয়া সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, সীমান্তের মেইন পিলার ১০৪-এর সাব-পিলার ৫ সংলগ্ন তেঁতুলবাড়ীয়া গ্রামের হাটপাড়া এলাকা দিয়ে ৬ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর বাধার মুখে তারা বাংলাদেশে ঢুকতে পারেনি। পরবর্তীতে বিএসএফও তাদের গ্রহণ না করায় তারা ভারতের ভূখণ্ডের কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান করছে।
জানা গেছে, ওই ৬ জনের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন নারী এবং ১ জন শিশু রয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ এর ৪৭ ব্যাটালিয়ন, কুষ্টিয়ার সহকারী পরিচালক নাজমুল হুদা জানান, আজ ভোরের দিকে সীমান্ত গেট খুলে বিএসএফ সদস্যরা ছয়জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি বাধা দিলে তারা আর বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।
তিনি আরও জানান, বর্তমানে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। বিষয়টি নিয়ে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিজিবির পক্ষ থেকে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) কে চিঠি পাঠানো হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা চলছে বলে জানান তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল পাঁচটায় সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান বিজিবি’র ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo