রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৩১২ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামের মাহাতাব হোসেন (৩৫) নামে এক যুবক সাপের কামড়ে মারা গেছেন। সোমবার (৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে ওঝার সকল প্রচেষ্টা ব্যর্থ করে বিকেলের দিকে মারা যায়। নিহত মাহতাব হোসেন ওই গ্রামের মৃত শামসুল হকের ছেলে।
নিহতের চাচাতো ভাই রবিউল ইসলাম জানান, মাহাতাব হোসেন আজ সকালে চৌগাছা মাঠে নিজের জমিতে ধান রোপণের কাজ করার উদ্দেশ্যে বের হয়। কাজ করার এক পর্যায়ে জমির আইল পরিষ্কার করার সময় একটি বিষধর সাপ তার বাম পায়ে কামড় দেয়। এ সময় তিনি চিৎকার শুরু করলে পাশে থাকা অন্যান্য ব্যক্তিরা সাপটিকে ধরে একটি প্লাস্টিকের কনটেইনারে আটকে রাখেন।
মাহাতাবের শরীর থেকে বিষমুক্ত করার জন্য পরিবারের সদস্যরা তাকে প্রথমে গাংনী পৌর এলাকার চৌগাছা পশ্চিমপাড়ার আব্দুর রহমানের ছেলে ইদ্রীস আলী (ওঝা) এর কাছে নিয়ে যায়। অভিযোগ রয়েছে, ওঝা বিভিন্ন স্থানে আগুনের তাপ দিয়ে ঝাড়ফুঁক ও চিকিৎসার চেষ্টা করেন। এতে তিন চার ঘন্টা পেরিয়ে গেলেও অবস্থায় কোন উন্নতির দেখা মেলেনি। মাহাতাবের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি দেখা দিলে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ হাসান তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, সাপে কাটা রোগীটি হাসপাতালে আনার আগেই মারা গিয়েছে।
এ বিষয়ে গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস জানান, সাপে কামড়ানোর ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo