বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ঝড়ে এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩ মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ

গাংনীতে ঝড়ে এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৪৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে আকস্মিক ঝড়ে উপজেলাধীন সালদহ গ্রামের এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (৯ জুন) ঝড়ের তীব্রতায় বিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা ও গাছপালার উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক।
তিনি জানান, ঝড়ে বিদ্যালয়ের মক্তব ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে যায়। এছাড়া ক্যাম্পাসের বেশ কয়েকটি মূল্যবান গাছ উপড়ে পড়ে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে বিদ্যালয়ের মূল ভবনের একটি অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব অনুযায়ী
মক্তব ঘর (সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ) ২ লক্ষ টাকা, একটি
জাম গাছ ৫ হাজার টাকা, মেহগনি গাছ (৫টি) ২০ হাজার টাকা, সেগুন গাছ ১০ হাজার টাকা, কৃষ্ণচূড়া গাছ অমূল্য ক্ষতি, মূল ভবনের একাংশ ১০ হাজার টাকা, সর্বমোট আনুমানিক ক্ষয়ক্ষতি: ২ লক্ষ ৪৫ হাজার টাকা।
তিনি আরো জানান, ঝড়ের কারণে বিধ্বস্ত প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে সম্পূর্ণ বিধ্বস্ত মক্তব ঘরটি দ্রুত পুনর্নির্মাণ না করা হলে শিক্ষার্থীদের পাঠদান অসম্ভব হয়ে পড়েছে ।
স্থানীয় বাসিন্দারা বিদ্যালয়ের ক্ষয়ক্ষতি দ্রুত নিরূপণ করে প্রয়োজনীয় সংস্কার ও পুনর্নির্মাণে সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন জানান, বিষয়টি অবগত হয়েছি। ঝড়ে ক্ষয়ক্ষতির বিষয়টি নিরূপণের কাজ চলছে। সরকারি সুযোগ-সুবিধা অনুযায়ী সহযোগিতা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo