শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন গাংনীতে ঝড়ে এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩ মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪

হিরক খাঁন
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৩৩ বার পঠিত

মেহেরপুরে বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ইজিবাইক চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর-ফতেপুর সড়কের কায়েমকাটা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, মেহেরপুর শহরের বেড়পাড়া এলাকার জলিল শেখের ছেলে ইজিবাইক চালক রফিকুল ইসলাম এবং সদর উপজেলার শোলমারি গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী জাহিদা খাতুন। এছাড়া আহত অপর এক নারী ও এক শিশুর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ইজিবাইকটি উজলপুর এলাকা থেকে যাত্রী নিয়ে মেহেরপুর শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কায়েমকাটা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি খালি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। যার রেজিঃ নং (ঢাকা মেট্রো-ট ২২-১৭১৩)।
এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাকটি উজলপুর কুঠিপাড়া বাজার এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।
মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি উজলপুর বাজার এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। ট্রাকটি থানা হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে এবং চালককে শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ ও এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo