সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে হার্ডওয়্যার দোকানে আগুন: ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই গাংনীতে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক ২, জব্দ পাখি ভ্যান গাংনীতে আর্জেন্টিনার জয়ে উল্লাস, মেসির হ্যাটট্রিকে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস মাস না পেরুতেই মেহেরপুরে আবারও বোমা আতঙ্ক; গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকি চিরকুট উদ্ধার জামায়াত নেতার উদ্যোগে অসুস্থ আক্কাস আলীকে হুইলচেয়ার প্রদান গাংনীতে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ আহত ১৪ মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন গাংনীতে ঝড়ে এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি

গাংনীতে হার্ডওয়্যার দোকানে আগুন: ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৬০ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের নওদা মটমুড়া গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বজলুর রহমান বকুল নামে এক ব্যবসায়ীর হার্ডওয়্যারের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর।

​শনিবার (২০ জুন) দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার নওদা মটমুড়া গ্রামের চার রাস্তার মোড়ে অবস্থিত ‘বকুল হার্ডওয়্যার’ এ এই ঘটনা ঘটে।

​স্থানীয় গ্রাম পুলিশ কাবাতুল্লা জানান, শনিবার (২০ জুন) দিবাগত রাতের কোনো এক সময় কে বা কাহারা বকুলের হার্ডওয়্যারের দোকানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। রোববার (২১ জুন) সকাল ৯টার দিকে দোকান ঘর থেকে ধোঁয়া বেরুতে দেখে স্থানীয়রা তাৎক্ষণিক হার্ডওয়্যার মালিককে খবর দেন। খবর পেয়ে দোকান খুলে দেখা যায় ভেতরের মালামাল দাউ দাউ করে জ্বলছে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ​ততক্ষণে দোকানের ভেতরে থাকা হার্ডওয়ারের যাবতীয় হার্ডওয়্যার সামগ্রী ও মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়। গ্রাম পুলিশ কাবাতুল্লা তাৎক্ষণিকভাবে বিষয়টি গাংনী থানা পুলিশের কুমারীডাঙ্গা ক্যাম্পকে অবহিত করেন।

​ক্ষতিগ্রস্ত দোকানদার বজলুর রহমান বকুল কান্নাজড়িত কণ্ঠে বলেন, ​”শনিবার রাত ৯টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে যাই। রোববার (২১ জুন) সকালে স্থানীয়দের কাছ থেকে জানতে পারি দোকান থেকে ধোঁয়া বেরুচ্ছে। ছুটে এসে দোকান খুলে দেখি দোকানের পেছনের দিকের দুটি ভেন্টিলেটর ভাঙ্গা, ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনে দোকানের মধ্যে থাকা নির্মাণ সামগ্রী, প্লাম্বিং , রং ও পেইন্ট, বৈদ্যুতিক, কৃষি ও সাধারণ সামগ্রীসহ সমস্ত মালামাল পুড়ে শেষ হয়ে গেছে। এতে আমার প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি এখন নিঃস্ব।”

তবে কোথা থেকে এবং কেন এই আগুনের সূত্রপাত, তা প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।

​গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “নওদা মটমুড়া গ্রামে একটি হার্ডওয়্যারের দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতির সংবাদ পেয়েছি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo