রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
ঘোষণা
গাংনীর বামন্দীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ইয়াবা ও হেরোইনসহ মনিরুল আটক গাংনীতে ধানের গোলার নিচে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক গাংনীতে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ভেসে গেল ২০ লাখ টাকার মাছ টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে গাংনীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা গাংনীতে হার্ডওয়্যার দোকানে আগুন: ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই গাংনীতে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক ২, জব্দ পাখি ভ্যান গাংনীতে আর্জেন্টিনার জয়ে উল্লাস, মেসির হ্যাটট্রিকে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস মাস না পেরুতেই মেহেরপুরে আবারও বোমা আতঙ্ক; গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকি চিরকুট উদ্ধার

গাংনীর বামন্দীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৩১ বার পঠিত

আধুনিক ব্যাংকিং সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে পূবালী ব্যাংক পিএলসি-এর উপ-শাখার আয়োজনে ‘ক্যাশলেস ব্যাংকিং’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
​রোববার (২৮ জুন) বেলা ১১টার দিকে বামন্দি বাজার এলাকায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের গ্রাহকদের সচেতন ও উদ্বুদ্ধ করতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ব্যাংকের উপ-শাখার সামনে থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, মেহেরপুর শাখার এজিএম মনসুর আলী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামন্দি বাজার কমিটির সভাপতি আবদুল আউয়াল বিশ্বাস এবং বামন্দি বাসস্ট্যান্ড বাজার কমিটির সভাপতি হারুন অর রশিদ বাচ্চু।
​ব্যাংক কর্মকর্তাদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি বামন্দি উপ-শাখার ব্যবস্থাপক ও এসপিও জাহাঙ্গীর আলম, জুনিয়র অফিসার সাদ আক্কাস আলীসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা।
​অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগ ডিজিটাল ব্যাংকিংয়ের। গ্রাহকদের লেনদেন সহজ, দ্রুত এবং নিরাপদ করতে পূবালী ব্যাংক ক্যাশলেস ব্যাংকিং ব্যবস্থাকে জনপ্রিয় করে তুলছে। ক্যাশলেস ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকরা এখন থেকে কোনো প্রকার নগদ টাকা বহন না করেই স্মার্টলি লেনদেন করতে পারবেন। এই সেবা সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটা ও আর্থিক কার্যক্রমকে আরও সহজ ও গতিশীল করবে বলে তারা আশা প্রকাশ করেন।
​উল্লেখ্য, আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ২০২২ সালে গাংনীর বামন্দীতে পূবালী ব্যাংকের এই উপ-শাখা যাত্রা শুরু করে। উদ্বোধনী আয়োজন শেষে ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত গ্রাহকদের ক্যাশলেস ব্যাংকিংয়ের সুবিধা ও কার্যপদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo