বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ, দেওয়া হলো প্রশিক্ষণ গাংনীতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু গাংনীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক গাংনীর বামন্দীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ইয়াবা ও হেরোইনসহ মনিরুল আটক গাংনীতে ধানের গোলার নিচে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক গাংনীতে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ভেসে গেল ২০ লাখ টাকার মাছ টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে গাংনীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা গাংনীতে হার্ডওয়্যার দোকানে আগুন: ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই

মেহেরপুরে দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ, দেওয়া হলো প্রশিক্ষণ

হিরক খাঁন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৬১ বার পঠিত

দরিদ্র নারীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে মেহেরপুরে বিনামূল্যে গাভী বিতরণ এবং গবাদিপশু পালনবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ​বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) সহযোগিতায় এবং সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার বাস্তবায়নে সংস্থার নিজস্ব প্রশিক্ষণ কক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম এবং উপকারভোগীদের করণীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঈন-উল-আলম। তিনি বলেন,

​”এই উদ্যোগের মাধ্যমে দরিদ্র নারীদের স্বাবলম্বী করে তোলা এবং তাদের পরিবারের আর্থিক অবস্থার টেকসই উন্নয়ন ঘটানোই এই প্রকল্পের মূল লক্ষ্য।”

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি মুন্সি জাহাঙ্গীর জিন্নাত।

​প্রকল্পের সফল বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করে বক্তব্য দেন প্রজন্ম সংগঠনের পরিচালক জহুরুল ইসলাম। তিনি উপকারভোগীদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে গবাদিপশু পালনকে একটি লাভজনক উদ্যোগে পরিণত করার আহ্বান জানান।

​কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তোফাজ্জল হোসেন। তিনি নারীদের নিম্নলিখিত বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন:
আধুনিক গাভী পালন ও পরিচর্যা,পুষ্টিকর খাদ্য ব্যবস্থাপনা,বিভিন্ন রোগ প্রতিরোধ ও নিয়মিত টিকাদান।

প্রশিক্ষণ কর্মসূচি শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭ জন দরিদ্র নারী উপকারভোগীর মাঝে বিনামূল্যে গাভী বিতরণ করেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবলু সূত্রধর।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo