শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

হিরক খাঁন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২৬ বার পঠিত

​“বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
​বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি আনন্দমুখর র‍্যালি বের হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের নেতৃত্বে বাদ্যযন্ত্রের তালে তালে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সুধী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​বর্ণাঢ্য এই আয়োজনে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিকুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক।
​এ সময় সামাজিক বন বিভাগ কুষ্টিয়ার বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জেল হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা শায়খুল ইসলাম এবং বন কর্মকর্তা এইচ. টি. হামিম,
​জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান ও সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, মেহেরপুর জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল এবং জেলা জাসাসের আহ্বায়ক বাকা বিল্লাহ উপস্থিত ছিলেন।
​​আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, বনভূমির সম্প্রসারণ এবং দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার জন্য সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।
​বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রত্যেকেরই বেশি করে গাছ লাগানো এবং নিয়মিত পরিচর্যা করা উচিত। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সবুজে ঘেরা সুন্দর বাংলাদেশ গড়ে তোলার ওপর তাঁরা বিশেষ গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo