বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
ঘোষণা
বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন

বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ বার পঠিত

মেহেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সাইবার ক্রাইম সেলের এক যৌথ অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতারক চক্রের ৭ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতারকদের মধ্যে সেনাবাহিনীর ভুয়া কর্মকর্তা সেজে ত্রাণের টাকা আত্মসাৎকারী, ব্যাংক কর্মকর্তা পরিচয়ে অর্থ হাতিয়ে নেওয়া চক্র এবং টেলিগ্রাম অ্যাপভিত্তিক ডিজিটাল প্রতারক চক্রের সদস্যরা রয়েছে।
​ডিবি ও সাইবার ক্রাইম সেলের ইনচার্জ প্রদীপ কুমার সানা-র নেতৃত্বে পরিচালিত তিন দিনব্যাপী (০৫ সেপ্টেম্বর থেকে ০৭ সেপ্টেম্বর ২০২৬) এক বিশেষ অভিযানে কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী ও কুমিল্লা জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতারকদের গ্রেপ্তার করা হয়।
​মামলাভিত্তিক গ্রেপ্তারকৃতদের বিবরণে জানা গেছে, ​ভূয়া সেনা কর্মকর্তা সেজে ত্রাণ আত্মসাৎ মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়। মোবাইলে ক্যাপ্টেন, ব্রিগেডিয়ার ও কর্নেল পরিচয় দিয়ে ত্রাণের টাকা উত্তোলন ও আত্মসাতের ঘটনায় কক্সবাজারের চকোরিয়ার তালিপ (২০) এবং পেকুয়ার জয়নাল (৩৪) কে চকরিয়া ও চট্টগ্রামের চান্দগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
​শাহজালাল ব্যাংক কর্মকর্তা সেজে অর্থ হাতিয়ে নেয়ার মামলায় কক্সবাজারের রামুর বিকাশ ব্যবসায়ী মোহাম্মদ কাওছার (২৭) ও কক্সবাজার সদরের মিরুয়ান (২৫) কে তাদের নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
​টেলিগ্রামের মাধ্যমে প্রতারণা করে টাকা গ্রহণের অভিযোগে নোয়াখালীর সোনাইমুড়ীর আবুল কালাম (৬৭) কে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
​অপর একটি টেলিগ্রাম প্রতারণা মামলায় কক্সবাজারের টেকনাফের নুরুল আবছার (৩৩) ও কুমিল্লার দাউদকান্দির ইসমাইল মীর (২৪) কে কক্সবাজার শহর ও দাউদকান্দির নির্মাণাধীন কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়।
​অভিযানকালে পুলিশ আসামীদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ ও আলামত জব্দ করেছে। গ্রেপ্তারকৃত ৭ জনকেই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে প্রেস প্রেস রিলিজ মারফত নিশ্চিত করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা শাখা ও সাইবার ক্রাইম এর ইনচার্জ প্রদীপ কুমার সানা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo