শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি সাড়ে ১৮ কেজি গাঁজাসহ দামুড়হুদায় নারী মাদক কারবারি আটক বালতিতে জমিয়ে রাখা পানিতে ডুবে গাংনীতে ১১ মাসের শিশুর করুণ মৃত্যু গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু

সাড়ে ১৮ কেজি গাঁজাসহ দামুড়হুদায় নারী মাদক কারবারি আটক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পঠিত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ১৮ কেজি গাঁজাসহ ফিরোজা খাতুন (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মেহেরপুর ক্যাম্পের (সিপিসি-৩) সদস্যরা।
​আটককৃত ফিরোজা খাতুন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের হারুনুর রশিদের স্ত্রী।
​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর ক্যাম্পের একটি চৌকস দল দামুড়হুদা থানাধীন জয়রামপুর গাতিরপাড়া এলাকায় এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন এলাকায় তল্লাশি চালিয়ে সাড়ে ১৮ কেজি গাঁজাসহ ফিরোজা খাতুনকে হাতেনাতে আটক করা হয়।
​এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর ক্যাম্পের (সিপিসি-৩) ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার জানান, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নারী স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে অবৈধ মাদক বেচাকেনা করে আসছিলেন। নিজ এলাকাসহ আশপাশের বিভিন্ন অঞ্চলে মাদকের নেটওয়ার্ক ছড়িয়ে দিয়ে তিনি যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিলেন।”
​এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(গ) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
​ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার আরও বলেন, মাদকমুক্ত সমাজ ও দেশ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo