শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা গাংনীতে আলগামন-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ: নারী ও শিশুসহ আহত ৮ গাংনীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত: ‘শ্রেষ্ঠ সমবায়ী’ সম্মাননা পেলেন তোফায়েল হোসেন ‘নতুন কুড়ি’ কাবাডিতে জাতীয় সেরা ৪০-এ গাংনীর সাফি আল হুদ: পেলেন প্রধানমন্ত্রীর বিশেষ সনদ মেহেরপুরে মানবিকে ইতিহাস গড়ল নেহা: এইচএসসিতে সর্বোচ্চ নম্বর পেয়ে জেলা সেরা গাংনীতে গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড মেহেরপুরে প্রায় সাড়ে ৭ কোটি টাকার ৩২টি স্বর্ণের বারসহ আটক ২ রাজশাহীতে রোলার স্কেটিংয়ে রৌপ্য পদক জিতল গাংনীর আবরার হুরাইরা গাংনীতে ক্ষ্যাপা শেয়ালের তাণ্ডব: নারী ও শিশুসহ আহত ৮, এলাকজুড়ে আতঙ্ক গাংনীতে ৪৫ পিস ইয়াবাসহ রনি আটক

গাংনীতে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৪১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে মাঠের জমির উপরিভাগের মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে রাজু আলী (৩৬) নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত রাজু আলী উপজেলার আড়পাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে।
​বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যার কিছু সময় আগে উপজেলার আড়পাড়া খালপাড়ের মাঠে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুর রহমান ফয়েজ।
​আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে আড়পাড়া মাঠে অভিযান চালায় উপজেলা প্রশাসন। ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’-এর ৫(৪) ও ১৫ ধারা অনুযায়ী রাজু আলীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
​পরে অভিযুক্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা জরিমানা পরিশোধ করে অব্যাহতি লাভ করেন। জনস্বার্থে এবং কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসনের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo