বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন

ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ খাইবার হালসোনা আটক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ১০৫৬ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ১ কেজি গাঁজাসহ খাইবার হালসোনা (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামে ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডু, এএসআই আহসান হাবীব, মাহাতাব উদ্দিন ও হেলাল উদ্দিন অভিযান চালিয়ে খাইবার হালসোনাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে খাইবার হালসোনা নামের এক ব্যক্তিকে ১ কেজি গাঁজাসহ আটক করেন। আটককৃত খাইবার হালসোনার নামে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo