মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
ঘোষণা
কালিয়া পৌর জাসাস নেতা সোহেল রানা হত্যার বিচার দাবিতে মেহেরপুরে মানববন্ধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী আটক গাংনীর রংমহল সীমান্তে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফের পুশইন চেষ্টা, ৪ জনকে ফিরিয়ে নিল ভারত কুমারখালীতে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জিসানের কৃষকদল নেতার বাড়িতে মিলল ৯৪ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ গাংনীতে পৃথক দুই স্থান থেকে ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘জয় বাংলা’ গাংনীতে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা গাংনীতে আলগামন-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ: নারী ও শিশুসহ আহত ৮ গাংনীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত: ‘শ্রেষ্ঠ সমবায়ী’ সম্মাননা পেলেন তোফায়েল হোসেন ‘নতুন কুড়ি’ কাবাডিতে জাতীয় সেরা ৪০-এ গাংনীর সাফি আল হুদ: পেলেন প্রধানমন্ত্রীর বিশেষ সনদ

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন এমপি খোকন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ১০০৮ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা সাহিদুজ্জামান খোকন। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে তিনি এ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শনে রোগীদের জন্য বরাদ্দকৃত খাদ্য সামগ্রীর মান যাচাই, রোগীদের স্বাস্থ্য সেবার মান যাচাই, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের চাহিদা যাচাই। দেখা গেছে, চাহিদা অনুযায়ী ২৮ জন ডাক্তারের মধ্যে ১৪ জন ডাক্তার ছিল। তন্মধ্যে ২ জন মাতৃত্বকালিন ছুটিতে এবং আরো ৩ জনকে এখান থেকে সরিয়ে নেয়া হয়েছে। এ বিষয়ে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সাথে কথা বলেছেন এবং দ্রুত সময়ের মধ্যে এ সংকট দুর করার জন্য আশ্বস্ত করেছেন। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের আঙ্গিনায় ভ্যান চালকদের অযথা চলাফেলা বন্ধের প্রতি গুরুত্ব আরোপ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি আন্তরিকতার সাথে দেখার পরামর্শ দেন। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি চতুর্থ তলাতে উঠানামায় রোগী ও স্বজনদের কষ্ট লাঘবে লিফ্টের কোন ব্যবস্থা আপাতত করা যাচ্ছে না বলে জানান। তবে এ বিষয়ে পরবর্তীতে কোন সুযোগ থাকলে ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বস্ত করেন। সর্বপরি মাস্ক ব্যবহার নিশ্চিত করন ও পারস্পারিক দুরত্ব মেনে সকলকে করোনা ভাইরাস প্রতিরোধে সহযোগিতা করার আহবান জানান।
এ সময় গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান, সেকেন্ড অফিসার হাবিবুর রহমান, ডাঃ বৃধাদিত্ত দাস, ডাঃ হামিদুল ইসলাম, ডাঃ সাদমানসহ অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo