সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বার্তা নিয়ে গাংনীতে ভূমিমেলা

গাংনীতে আলগামন উল্টে আহত-৩

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৮৫০ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ‌ আলগামন (শ্যালো ইঞ্জিনচালিত যান) উল্টে চালকসহ ৩ জন আহত হয়েছে। রোববার সকাল ৭টার দিকে গাংনী বাজারের কাঁচা আড়ৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার জালশুকা গ্রামের আলতাব হোসেনের স্ত্রী জেসমিন (৩৭), একই গ্রামের রবকুল হোসেনের ছেলে মিনারুল ইসলাম (৩৮) ও সিদ্দিকুর রহমানের ছেলে শাহিন (৩২)।
আলগামন গাড়ির যাত্রী আহত মিনারুল ইসলাম জানান, তামাকের কাজের সুবাদে তারা ৮ জন জালশুকা থেকে ধর্মচাকী গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে গাংনী বাজারের কাঁচা আড়ৎ এলাকায় পৌঁছুলে চালক শাহিনের লুঙ্গি গাড়ির বেল্টের সাথে জড়িয়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তবে যাত্রী জেসমিন খাতুনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রেফার্ড করা হয়েছে। গাড়িতে থাকা অন্যান্য যাত্রীরা সুস্থ রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo