মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার

গাংনীতে আলগামন ও মোটর সাইকেলের সংঘর্ষে আহত -২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ১০০০ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে আলগামন ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক ও আরোহী মারাত্মক ভাবে আহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার গজাড়িয়া হেমায়েতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলো- উপজেলার কেশবনগর গ্রামের তুফান আলীর ছেলে মৃদুল (১৫) ও মানিকদিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে নাঈম (১৭)।

দুর্ঘটনা সুত্রে জানা গেছে, মৃদুল ও নাঈম মানিকদিয়া থেকে মোটর সাইকেল যোগে গাংনীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে গজাড়িয়া হেমায়েতপুর নামক স্থানে পৌঁছুলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি আলগামন চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আলগামনের ধাক্কায় মোটর সাইকেল চালক ও আরোহী খাদে পড়ে মারাত্মকভাবে আহত হয়।

প্রত্যক্ষদর্শী আব্বাস আলী স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। তবে নাইমের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo