শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২ গাংনীতে রাতে বাড়ির দরজা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক গাংনীতে গরুবাহী ‘লাটাহাম্বা’ উল্টে গরু ব্যবসায়ী নিহত, আহত ১০ গাংনীতে ডাক কর্মচারীদের সমাবেশ: ২৩ হাজার পরিবারের বাঁচার দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি

গাংনীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত -২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ১২৪২ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের দুইজন আহত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে তেরাইল গ্রামের খড়ের মাঠ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন তেরাইল কুঠিপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে জিল্লুর রহমান (৪০) ও একই পাড়ার মৃত আতাহার আলী ছেলে আব্দুর রাজ্জাক (৬৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, জিল্লুর রহমান জমিতে সেচের কাজ করছিলেন। পাশে আব্দুর রাজ্জাকের জমির আইলের উপরে কয়েকটি তামাকের পরিত্যক্ত গাছ পড়েছিল। আব্দুর রাজ্জাক তাকে পরিত্যক্ত তামাকের গাছ সরিয়ে ফেলার জন্য বললে উভয়ের মধ্যে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে জিল্লুর রহমান ও অপর পক্ষের আব্দুর রাজ্জাক আহত হন। স্থানীয়রা তাদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। এ ঘটনায় উভয় পক্ষের মামলার প্রস্তুতি চলছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo