শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২ গাংনীতে রাতে বাড়ির দরজা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক গাংনীতে গরুবাহী ‘লাটাহাম্বা’ উল্টে গরু ব্যবসায়ী নিহত, আহত ১০ গাংনীতে ডাক কর্মচারীদের সমাবেশ: ২৩ হাজার পরিবারের বাঁচার দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি

গাংনীতে বিষপানে অসুস্থ সেপটু অবশেষে মারা গেছে

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ১০৯২ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে বিষপানে অসুস্থ জহিরুল হক সেফটু (৫৫) অবশেষে মারা গেছে। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জহিরুল হক সেফটু মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের আঃ সাত্তারের ছেলে ও গাংনী উপজেলাধীন বাওট গ্রামের হাউস আলীর জামাতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে সেফটু গত মঙ্গলবার (০৪ মে ২০২১ ইং) তারিখে ঘাস মারা বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থার অবনতি দেখা দিলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেও ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি দেখা দিলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, বাওট গ্রামে জহুরুল হক সেপটু নামের এক ব্যক্তির বিষপানে মৃত্যুর সংবাদ পেয়েছি। এ বিষয়ে গাংনী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo