সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনীর চরগোয়ালগ্রামে ঈদুল ফিতরের উপহার সামগ্রী বিতরণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১০ মে, ২০২১
  • ৯১৬ বার পঠিত

পবিত্র ঈদুল ফিতরের ঈদের খুশিকে ভাগাভাগি করে নিতে অসহায় দরিদ্র পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়ালগ্রামের উৎসাহী কিছু ব্যক্তি। সোমবার সকাল ৬ টার দিকে ১২০টি অসহায় পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উদ্যোক্তারা জানান, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ১১ সদস্য বিশিষ্ট তাদের সম্পূর্ণ অরাজনৈতিক একটি গ্রুপ রয়েছে। এ গ্রুপটি প্রতিবছরের ন্যায় এবারও ৭ম বারের মতো অসহায় অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে। উদ্যোক্তারা আরো জানান, ১১ জন মিলে এলাকাবাসী ও প্রবাসীদের নিকট থেকে অর্থ সংগ্রহ করে এলাকার অসহায় ব্যক্তিদের নামের তালিকা প্রস্তুত করে তাদের মাঝে এ ঈদ উপহার হিসেবে খাদ্য পোশাকসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র প্রতিবছর বিতরণ করে থাকে। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ১২০ টি অসহায়-অস্বচ্ছল পরিবারের মাঝে ৮ কেজি চাল, ৩০০ গ্রাম চিনি ও ২৫০ গ্রাম সেমাই বিতরণ করা হয়।
প্রত্যেকটি এলাকায় তাদের মত উদ্যোক্তা গড়ে উঠুক এ প্রত্যাশা তাদের। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo