রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

গাংনীতে দু’মাংস বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ৯০৪ বার পঠিত

মেহেরপুরে গাংনীতে বেশি দামে মাংস বিক্রি করায় দু’মাংস বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ভাটপাড়া (কুঠি) বাজারে বেশি দামে মাংস বিক্রি করায় এ জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। ভাটপাড়া (কুঠি) বাজারের মাংস বিক্রেতা বরকত আলীর নিকট থেকে তিন হাজার টাকা এবং রফিকুল ইসলামের নিকট থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর ই আলম সিদ্দিকী। এ সময় গাংনী থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo