রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন গাংনীতে ঝড়ে এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩ মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা

মেহেরপুরে গাঁজা চাষী আটক, গাঁজা গাছ উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ১০০৯ বার পঠিত

মেহেরপুরে আজিজুল ইসলাম নামের এক গাঁজা চাষীকে গাঁজা গাছসহ আটক করেছে মেহেরপুর ডিবি পুলিশ।

সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর মাঠ থেকে গাঁজা চাষী আজিজুলকে আটক করেন জেলা গোয়েন্দা শাখা (বিবি) পুলিশ। এ সময় গাঁজা গাছ উদ্ধার করা হয়।
আটক গাঁজা চাষী আজিজুল ইসলাম মহাজনপুর গ্রামের ছুরাত শেখ এর ছেলে।

জানা গেছে, আজিজুল ইসলাম দীর্ঘদিন যাবত মেহেরপুরের মহাজনপুর এবং চুয়াডাঙ্গার দামুড়হুদার মাঝামাঝি স্থানে একটি বাগানে গাঁজার চাষ করে আসছিল। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর ডিবি পুলিশের ওসি জুলফিকার আলীর নেতৃত্বে ডিবি সদস্যরা ওই এলাকা থেকে আজিজুল হকের পরিচর্যায় বেড়ে ওঠা বড় ধরনের দুটি গাঁজার গাছ উদ্ধার করেন। আজিজুল হককে আটকের পর জানা গেছে যেখান থেকে গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে সেই এলাকাটি দামুড়হুদা মৌজার মধ্যে পড়ে। তাই দামুড়হুদা থানার অফিসার ইনচার্জের সাথে আলোচনা করে আজিজুল হককে দামুড়হুদা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ সময় চাষী আজিজুল হকের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo