মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বার্তা নিয়ে গাংনীতে ভূমিমেলা

গাংনীতে তুচ্ছ ঘটনায় এক ব্যক্তিকে পিটিয়ে আহত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৯৩৯ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে আঃ সালাম নামের এক ব্যক্তিকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। সোমবার সকালের দিকে উপজেলার গোপালনগর গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। আঃ সালাম গোপালনগর দক্ষিণ পাড়ার নবীছদ্দিনের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী উপজেলার কড়ুইগাছি স্কুলপাড়ার মৃত দুলাল হোসেনের ছেলে আকাশ জানায়, সকালে আঃ সালাম তার ভ্যানযোগে মাঠ থেকে ধান নিয়ে আসছিল। এ সময় ২/৩ লোক এসে আঃ সালামকে গোপালনগর হালসনার মোড় নতুন মসজিদ এলাকায় নিয়ে গিয়ে লোহার রড ও বাঁশ দিয়ে পিটিয়ে আহত করে। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়।

আঃ সালামের পিতা নবীছদ্দিন জানান, গত দুই থেকে আড়াই মাস আগে আঃ সালামের পুকুরে কে বা কাহারা বিষ দিয়ে প্রায় ৪ লক্ষ টাকার মাছ মেরে দেয়। এ বিষয়ে গ্রামের কেহ কেহ ইদ্রিস আলীর ছেলে রানাকে মিথ্যা কথা বলে আঃ সালামের উপর বিষিয়ে তোলে। এরই জের হিসেবে গোপালনগর গ্রামের খেড়ুর ছেলে ইমরান (৩০), ইদ্রিস আলীর ছেলে রানা (৩০) ও মৃত হাবিবের ছেলে জামাল উদ্দিন (৫০) সোমবার সকালে আঃ সালামকে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক জানান, লোহার রডের আঘাতে আঃ সালামের ডান হাতের কব্জির মধ্যে হাড় ভেঙে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখার পরামর্শ দেন তিনি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo