মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গাংনীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৩০ মে, ২০২১
  • ৯৭৯ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোরবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা বিএনপি’র কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা ও পৌর বিএনপি এ সভার আয়োজন করে।

উপজেলা বিএনপি’র সভাপতি রেজাউল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।


এ সময় জেলা বিএনপি’র সহ-সভাপতি শহিদুল ইসলাম নাসির, হামিদুল হক, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান গাড্ডু, আব্দুল আওয়াল, আলফাজ উদ্দিন কালু, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দাল হক, সাধারণ সম্পাদক কাওছার আলী, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মালেক চপল, সদস্য সচিব জাহিদুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক সাইদুল ইসলাম, সদস্য সচিব এনামুল হক, উপজেলা শাখা ছাত্রদলের আহ্বায়ক সাজেদুর রহমানসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষাংশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ প্রয়াতঃ সকল নেতাকর্মীর আত্মার মাগফেরাত ও দেশের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo