মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনীর সাহারবাটি গ্রামে দু’গ্রুপের প্রভাব বিস্তার মামলায় আরো দুই আসামি গ্রেফতার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৮১৮ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটিতে আওয়ামী লীগের দু’গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিয়মিত মামলায় আরো দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১ মে ২০২১ ইং তারিখ) দিবাগত রাত পৌনে ৪ টার দিকে নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার সাহারবাটি গ্রামের রেজাউল ইসলামের ছেলে মহিদুল ইসলাম (৪০) ও একই এলাকার নেক মোহাম্মদের ছেলে মুকুল হোসেন (৪৮)।

গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, উপজেলার সাহারবাটি গ্রামের চারচারা বাজার এলাকায় আওয়ামী লীগের দু’গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গত ২৪ এপ্রিল দু’গ্রুপ পাল্টাপাল্টি মামলা করে। নিয়মিত ২১ নম্বর মামলার আসামি মইদুল ও মুকুল হোসেনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ওই মামলার বাকি আসামিদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, ইতোপূর্বেও উভয় মামলার একাধিক আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo