শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ঘোষণা
তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা

গাংনীর বামন্দিতে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৯৮৭ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি বাজারে সড়ক দুর্ঘটনায় ট্রাক ড্রাইভার ও তার সহযোগী মারাত্মকভাবে আহত হয়েছে। সোমবার দুপুরে বামন্দি বাসষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা আহতদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। আহতরা হলো ট্রাকের ড্রাইভার মেহেরপুর সদর উপজেলার বেড়পাড়া গ্রামের আমির আলীর ছেলে জিয়ারুল ইসলাম (৪০) ও তার সহযোগী একই উপজেলার আমঝুপি গ্রামের খেজমত আলী (৩৫)। দুর্ঘটনায় খেজমত আলীর বাম হাত শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে রায়।

প্রত্যাক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বালু ভর্তি একটি ট্রাক (যার নম্বর ঝিনাইদহ-ট-১১-০৫৩১) বামন্দি রানা সিনেমা হলের সামনে পৌঁছুলে বামন্দি পশু হাটের দিক থেকে গরু বোঝাই একটি ট্রলি মেহেরপুর কুষ্টিয়া সড়কে আচমকা উঠে পড়ে। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ড্রাইভার ও তার সহযোগী আটকা পড়ে। সংবাদ পেয়ে বামন্দি ফাঁড়ি পুলিশ ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সদস্যরা আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo