শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ঘোষণা
তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা

মুজিবনগরে লকডাউনের ২য় দিনে প্রশাসনের সর্বাত্মক অভিযান

মাসাদ আলী, বারাদি
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৮৮৪ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগরে লকডাউনের ২য় দিনেও প্রশাসনের কঠোর ভূমিকা, রাস্তায় রাস্তায় ব্যারিকেড, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। শুক্রবার লকডাউনের ২য় দিনেও তৎপর রয়েছে প্রশাসন। সকাল থেকেই মাঠে নেমে পুলিশ, আনসার, বিজিবি ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। সেই সাথে উপজেলা প্রশাসন চালিয়ে যাচ্ছে অভিযান। উপজেলার প্রয়োজনীয় বিভিন্ন স্থানে বসানো হয়েছে পুলিশী চেকপোস্ট। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকারের নেতৃত্বে আনসার ব্যাটেলিয়নের একটি টিম বিভিন্ন স্থানে চলমান অভিযান পরিচালনা করেন।

এছাড়া সকালে বিজিবি এর একটি টিমকে উপজেলার কেদারগঞ্জ বাজারসহ বিভিন্ন স্হানে অভিযান পরিচালনা করতে দেখা গেছে। উল্লেখ্য যে গত চার দিনে মুজিবনগর উপজেলায় ৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং ২ জন মৃত্যু বরণ করেছে।

প্রসঙ্গত, করোনা ভাইরাস সংক্রমন ব্যাপক ভাবে বৃদ্ধি পাওয়ায় গতকাল বৃহস্পতিবার ভোর ৬ টা থেকে সারা দেশব্যাপী কঠোর লকডাউন কার্যকর করতে অভিযান শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo