শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ঘোষণা
তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা

গাংনীতে ভ্রাম্যমান আদালতে ৬ জনকে জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ১২০৮ বার পঠিত

দেশে ১লা জুলাই সকাল ৬ টা থেকে ৭ জুলাই ২০২১ মধ্যরাত পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। ৫ জুলাই ২০২১ ইং তারিখে সকল বিধিনিষেধ বহাল রেখে চলমান লকডাউনের মেয়াদ আবারো ১৪ জুলাই রাত ১২ টা পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

এরই ধারাবাহিকতায় কঠোর লকডাউন বাস্তবায়নে মেহেরপুরের গাংনীতে সরকারী বিধি না মানায় ৬ জনের নিকট থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার শিশিরপাড়া, গাঁড়াডোব ও গাংনী বাজারের বিভিন্ন সড়কে পথচারী ও ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাস্ক না পরে মোটর সাইকেলে এক সাথে ২ জন আরোহণ, মাস্ক না পরে বাইরে ঘোরাফেরা করা, সরকারী নির্দেশনা অবমাননা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা প্রভৃতি কারণে ৬ জনের নিকট থেকে মোট ৪ হাজার ৪শ’ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

প্রসঙ্গত, গাংনী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে সরকারী নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে। সেই সাথে সরকারী নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসনকে সহোযোগিতা করার জন্য সশস্ত্র বাহিনীর সদস্যগণের (আনসার, পুলিশ, বিজিবি এবং সেনা বাহিনী) টহল জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo