বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
ঘোষণা
মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু গাংনী বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা গাংনীতে ট্রলি উল্টে পা হারালেন নির্মাণ শ্রমিক, আহত আরও ৬ গাংনীর সাহারবাটি গ্রামে বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন গাংনীতে ১ হাজার ৫০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার

গাংনীতে ডিবি পুলিশের অভিযানে আটক-১, মদ উদ্ধার।

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ১০২৩ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ভারতীয় মদসহ সাচ্চু ওরফে মাসুদ (৩০) নামের একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কাজিপুর ব্রিজ এলাকা থেকে ১৪ বোতল বেঙ্গল টাইগার প্রিমিয়াম ভারতীয় মদসহ তাকে আটক করা হয়। আটককৃত মাসুদ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের পূর্বপাড়ার কাবিল হোসেনের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার কাজিপুর গ্রামের ব্রিজ এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই (নি:) অজয় কুমার কুন্ডু, বিশ্বজিৎ সরকার এর নেতৃত্বে এএসআই (নি:) হেলাল উদ্দীন ও মাহাতাব আলীসহ কাজিপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে মাসুদকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১৪ বোতল বেঙ্গল টাইগার প্রিমিয়াম মদ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo