বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ভেসে গেল ২০ লাখ টাকার মাছ টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে গাংনীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা গাংনীতে হার্ডওয়্যার দোকানে আগুন: ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই গাংনীতে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক ২, জব্দ পাখি ভ্যান গাংনীতে আর্জেন্টিনার জয়ে উল্লাস, মেসির হ্যাটট্রিকে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস মাস না পেরুতেই মেহেরপুরে আবারও বোমা আতঙ্ক; গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকি চিরকুট উদ্ধার জামায়াত নেতার উদ্যোগে অসুস্থ আক্কাস আলীকে হুইলচেয়ার প্রদান গাংনীতে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ আহত ১৪ মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪

মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত-৩

মাসাদ আলী, বারাদি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৯৯৯ বার পঠিত

মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন মারাত্মকভাবে আহত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার বারাদি বাজার ও রাজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে বারাদি বাজার এলাকায়, ইজিবাইক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ইজিবাইক থেকে ছিটকে পড়ে সায়েম (১১) নামের একটি শিশু মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে নিয়ে আসে। আহত শিশু সায়েম চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গঙ্গামারি গ্রামের নাজমুল হকের ছেলে।

অপরদিকে, মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে নসিমন (শ্যালো ইঞ্জিনচালিত যান) উল্টে রাসেল (২০) ও সাজেদুর রহমান (১৯) নামের দু’জন মারাত্মকভাবে আহত হয়। সংবাদ পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। তবে শিশু সায়েম ও রাসেলের অবস্থার অবনতি দেখা দিলে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। আহত রাসেল মেহেরপুর সদর উপজেলা সুবিদপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে এবং সাজেদুর রহমান একই গ্রামের আব্দুল আজিজের ছেলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo