বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে দুই মোটরসাইকেল চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা

গাংনীতে ডিবি পুলিশের অভিযানে আটক-১, ইয়াবা ও গাঁজা উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ১০২৬ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রাম থেকে ইয়ারুল ইসলাম (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (০২/০৮/২০২১ ইং) তারিখ দুপুর আড়াইটার দিকে উপজেলার দেবীপুর এলাকা থেকে ১০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। আটককৃত ইয়ারুল ইসলাম উপজেলার কল্যাণপুর গ্রামের উত্তরপাড়ার মৃত মনসুর আলীর ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই (নি:) মুক্ত রায় চৌধুরী পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় এসআই অজয় কুমার কুন্ডু, এএসআই (নি:) মাহতাব উদ্দিন, এএসআই হেলাল উদ্দিন, এএসআই আহসান হাবীবসহ সঙ্গীয় ফোর্স উপজেলার দেবীপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ ইয়ারুল ইসলাম (৩৭)কে আটক করেন। তার বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo