শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে টিসিবি পণ্য বিক্রয় সংক্রান্ত ঘোষণা গাংনীতে ট্রলির ধাক্কায় শিশু নিহত মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু ৪৯৫ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ চোরাকারবারি আটক গাংনীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে ভর্তি গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন

গাংনীতে হত্যা মামলার দু’আসামী গ্রেপ্তার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ১২৫০ বার পঠিত

মেহেরপুরের গাংনী থানা পুলিশের একটি টীম মঙ্গলবার ১০ আগস্ট ২০২১তারিখ সকালে আতাহার আলী (৫৯) ও তার স্ত্রী আসমা খাতুন (৫৬)কে গ্রেপ্তার করেছে। দেবীপুর গ্রামে জামাতা সাইফুল ইসলামকে হত্যা মামলার দু’আসামী হিসেবে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পাঁচ দিনের রিমান্ড চেয়ে আসামীদ্বয়কে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

গাংনী থানার ইন্সপেক্টর (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, গত ৯ মার্চ ২০২১ ইং তারিখে পারিবারিক কলহের জের ধরে শশুর আতাহার ও শাশুড়ি আসমা খাতুন জামাতা সাইফুলকে একটি গাছের সাথে বেঁধে রাখে ও জোর পূর্বক কীটনাশক পান করানো হয়। পুলিশের একটি টীম সাইফুলকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। তার অবস্থার অবনতি হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে গভীর রাতে সাইফুলের মৃত্যু ঘটে। ওই বিষয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের হয় যার নম্বর ০৬, তারিখঃ ১১/০৩/২০২১ ইং। ওই মামলার আসামী হিসেবে শশুর আতাহার ও শাশুড়ি আসমাকে গ্রেপ্তার করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo