রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন গাংনীতে ঝড়ে এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩ মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা

মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে মাদক মামলার পলাতক আসামী গ্রেফতার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ১১৫৬ বার পঠিত

মেহেরপুর পৌরসভার চুলকানির মোড় এলাকায় অভিযান চালিয়ে হাসান আলী (৩৭) নামের এক মাদক মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাসান আলী ঘোষপাড়ার আখের আলীর ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুর পৌরসভার চুলকানির মোড় এলাকায় মাদক মামলার পলাতক আসামী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ এসআই অজয় কুমার কুন্ডু এর নেতৃত্বে সঙ্গীয় এসআই রুবেল আহমেদ, এএসআই আহসান হাবীবসহ অভিযান চালিয়ে মেহেরপুর থানার মামলা নং ২৯ তারিখ ১৬/০৮/২০২১ ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনীর ১০(ক)/৪১ এর পলাতক আসামী হাসান আলীকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে আরও ৪টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo