শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

গাংনীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ১০৯০ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে সেন্টু মিয়া (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার (২২/০৮/২০২১) উপজেলার বামন্দি গ্রামের চেরাগীপাড়া এলাকা থেকে রাত সাড়ে ১১টার দিকে ০৬ (ছয়) পিস ইয়াবা ও ০৩ (তিন) গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির ৯শত টাকাসহ তাকে আটক করা হয়। আটককৃত সেন্টু মিয়া বামন্দি গ্রামের চেরাগীপাড়ার মৃত ছবকুল হোসেনের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি গ্রামের চেরাগী পাড়া এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই হাবিবুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় এসআই রুবেল আহমেদ, এএসআই (নি:) আহসান হাবীব সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সেন্টু মিয়াকে ০৬ (ছয়) পিস ইয়াবা ও ০৩ (তিন) গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির ৯শত টাকাসহ তাকে আটক করেন। তার বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আরও ১১টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo