বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২ গাংনীতে রাতে বাড়ির দরজা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক গাংনীতে গরুবাহী ‘লাটাহাম্বা’ উল্টে গরু ব্যবসায়ী নিহত, আহত ১০ গাংনীতে ডাক কর্মচারীদের সমাবেশ: ২৩ হাজার পরিবারের বাঁচার দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি চুরি করে পার পেল না চোরচক্র: গাংনী পুলিশের অভিযানে মালামালসহ গ্রেফতার ১ গাংনীতে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত মেহেরপুরে এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির, বিভিন্ন কেন্দ্রে হেল্প ডেস্ক

গাংনী পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী আহম্মেদ আলীকে বিজয়ের লক্ষ্যে পথসভা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ৯৯৩ বার পঠিত

গাংনী অফিসঃ মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আহম্মেদ আলীকে নৌকা প্রতীকে বিজয়ের লক্ষ্যে পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গাংনী বাজারের কাথুলী মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডঃ ইব্রাহিম শাহিন, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নুরজাহান বেগম। পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবুর সঞ্চালনায় এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি মাস্টার, সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, বামন্দি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, রায়পুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, গাংনী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আলফাজ উদ্দিন, আব্দুল হান্নান, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হাজী শফি কামাল পলাশ, সাবেক ছাত্রনেতা ও সাবেক এমপি মকবুল হোসেনের একান্ত সহকারী শাহিদুজ্জামান শিপু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিকসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo